মাওলানা আনিস সাহেবের শিক্ষায় যে বিষয়টি ফুটে উঠেছে তার সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মাওলানা আনিস সাহেবের শিক্ষায় ইসলামি শিক্ষার বিষয়টি ফুটে উঠেছে। যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার বন্দোবস্ত থাকে তাকে ইসলামি শিক্ষা বলে। অর্থাৎ যে শিক্ষার মাধ্যমে মহান আল্লাহকে জানার জ্ঞান এবং এ অর্থে দ্বীনবিষয়ক যেকোনো জ্ঞানকে বোঝায় ইসলামি শিক্ষা। এই শিক্ষার সামাজিক অনেক গুরুত্ব রয়েছে। মানুষের অসৎ চরিত্র ও কুপ্রবৃত্তিকে দমন করে সচ্চরিত্র ও কুপ্রবৃত্তির বিকাশে ইসলামের শিক্ষার মহৌষদ হিসেবে কাজ করে। আদিকাল থেকে পৃথিবীতে যত অন্যায়, জুলুম, নির্যাতন ও অপরাধ সংঘটিত হয়েছে তার কারণ হলো অনৈতিকতা ও ইসলামের বিধান পরিপালন না করা। আধুনিক সভ্য যুগেও এর ভয়াবহ বিস্তার দেখতে পাই। এ থেকে মুক্তি পেতে দরকার নৈতিকতার শিক্ষা যা কেবল ইসলামই শিক্ষাদান করে। বর্তমান সমাজে নৈতিকতা বিবর্জিত মানুষ যদি ইসলাম শিক্ষা গ্রহণ করে তাহলে উচ্ছৃঙ্খল পরিবেশে শান্তির বাতাস বইবে। সমাজের প্রতিটি মানুষের মাঝে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ধনী-গরিবদের বৈষম্য দূর এবং সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ইসলামি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব বলা যায়, সামাজিক শান্তি ও 'সম্প্রীতি প্রতিষ্ঠার পাশাপাশি মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ইসলাম শিক্ষা অতীব গুরুত্বপূর্ণ।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
মাওলানা আনিস সাহেবের শিক্ষায় যে বিষয়টি ফুটে উঠেছে তার সামাজিক গুরুত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর