উদ্দীপকে বর্ণিত কাজগুলো ইসলামি সংস্কৃতি ও অন্যান্য সংস্কৃতি শিরোনামে ছক এঁকে দেখাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কাজগুলো নিচে ছক আকারে ভাগ করে দেখানো হলো- ইসলামি সংস্কৃতি: খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা: খাবারের শুরুতে 'বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ' এবং খাওয়া শেষ হলে 'আলহামদু লিল্লাহিল্লাযি আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমীন' বলা ইসলামি সংস্কৃতির অন্যতম দিক। শেষে অবশ্য শুধু 'আলহামদুলিল্লাহ' বললেও চলবে। দেখা হলে সালাম দেওয়া: মুসলিমগণ পারস্পরিক সাক্ষাতে প্রথমেই সালাম বিনিময় করবেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, "ক্ষুধার্তকে খাবার দেবে আর পরিচিত অপরিচিত নির্বিশেষে সবাইকে সালাম দেবে।” (সহিহ বুখারি) শিশুর জন্মের পর সুন্দর নাম রাখা: ইসলামি সংস্কৃতির অন্যতম ব্যবহারিক দিক হলো জন্মের পর শিশুকে আজানের ধ্বনি শোনানো, তার অর্থবহ সুন্দর নাম রাখা। রাসুলুল্লাহ (স.) বলেন, "যখন শিশুর জন্ম হয়, তার একটি সুন্দর নাম রাখ।” (বায়হাকি) আকিকা করা: শিশু জন্মের ৭ম, ১৪তম বা ২১তম দিনে আকিকা করা ইসলামি সংস্কৃতি। রাসুল (সা.) বলেন, “সন্তানের জন্য আকিকা আবশ্যক। সুতরাং তার পক্ষে রক্ত প্রবাহিত কর এবং তার কষ্ট দূর কর।” (সহিহ বুখারি) অন্যান্য সংস্কৃতি বা অপসংস্কৃতি : বাম হাত দিয়ে খাওয়া (ডান হাতে খাওয়া ইসলামি সংস্কৃতি)। বিয়েতে নাচ গানের আয়োজন করা। মৃত ব্যক্তির স্মরণে মোমবাতি জ্বালানো। সন্তান লাভের আশায় মাজারের বটগাছে লাল সুতা বাধা।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কাজগুলো ইসলামি সংস্কৃতি ও অন্যান্য সংস্কৃতি শিরোনাম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর