উদ্দীপকের শেষ বাক্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শেষ বাক্যটি হলো 'অপসংস্কৃতি থেকে দূরে থাকতে এবং ইসলামের আলোকে জীবনযাপন করতে ইসলামি শিক্ষার বিকল্প নেই।' উক্তিটি অত্যন্ত যথার্থ ও তাৎপর্যপূর্ণ। ইসলামি শিক্ষায় রয়েছে মানবজীবনের প্রতিটি দিক ও বিভাগের সামগ্রিক নির্দেশনা। একজন মুসলিমের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সবকিছুই ইসলামি জীবন বিধান দ্বারা নিয়ন্ত্রিত। তাই ইসলামের আলোকে জীবনযাপন করতে হলে প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ইসলাম শিক্ষা গ্রহণ করা এবং তা জীবনে বাস্তবায়ন। করা অপরিহার্য কর্তব্য। ইসলাম শিক্ষার কতিপয় দিক হলো- ভালো মন্দের পার্থক্য করা: সত্য-মিথ্যা, ভালো-মন্দ, ন্যায়-অন্যায়ের মধ্যে পার্থক্য করার জন্য ইসলামের জ্ঞান একান্ত আবশ্যক। ইসলাম জ্ঞান ছাড়া অপসংস্কৃতি ও ইসলামি সংস্কৃতির পার্থক্য উপলব্ধি করা যায় না। ফলে অপসংস্কৃতিতে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। চারিত্রিক উৎকর্ষ সাধন ও মানবতার বিকাশ: মানুষের মেধা, মননশীলতা শিক্ষার মাধ্যমে বিকশিত হয়। ইসলাম শিক্ষার মাধ্যমে আত্মার উন্নতি হয়। মানুষের মধ্যে দয়া, মায়া, স্নেহ, মমতা ইত্যাদি মানবীয় গুণাবলি উৎকর্ষিত ও বিকশিত হয়। আবার আচরণ পরিশীলিত ও পরিমার্জিত হয়। ইসলামি শিক্ষা মানুষকে শালীনতা ও আদব শেখায় যা অপসংস্কৃতি থেকে মানুষকে দূরে রাখে। ইসলামি সংস্কৃতির প্রসার: পারস্পরিক দেখা সাক্ষাতে সালাম বিনিময়, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা, ডান হাতে খাওয়া, সন্তান জন্মের পর সুন্দর নাম রাখা, আকিকা করা ইত্যাদি ইসলামি সংস্কৃতির অন্যতম দিক, যা ইসলাম শিক্ষার মাধ্যমে মানুষ জানতে ও প্রয়োগ করতে পারে। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটি যথার্থ।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
উদ্দীপকের শেষ বাক্যটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর