উদ্দীপকে আলোচিত প্রতিষ্ঠানটির নাম কী? জনাব 'ভ' বর্ণিত বক্তব্যের সাথে উক্ত প্রতিষ্ঠানের সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত প্রতিষ্ঠানটির নাম 'মক্তব' জনাব 'ভ'-এর বক্তব্যে মক্তবের কার্যক্রম ফুটে উঠেছে। সাধারণভাবে মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে বলা হয় মক্তব। তবে মক্তব বলতে আমরা কুরআন শিক্ষার স্থানকে বুঝে থাকি। মক্তবে ইমাম ও মুয়াজ্জিন সাহেব অথবা কোনো আলিম কর্তৃক আরবি বর্ণমালা থেকে শুরু করে পবিত্র কুরআন শুদ্ধ করে শেখানো হয়। মক্তবই কুরআন মাজিদ মুখস্তকরণের উপযুক্ত স্থান এবং শৈশবেই "স্মৃতিশক্তি ভালো থাকে। তাই এসময় কুরআন মাজিদ শুদ্ধরূপে শিক্ষা করা সহজ হয়। মক্তবে শৈশবে অনুশীলন ও চর্চার মাধ্যমে সঠিক উচ্চারণে কুরআন মাজিদ শিক্ষালাভ সহজ হয়। শুদ্ধ উচ্চারণে কুরাআন পাঠ করার বিকল্প নেই। মহান আল্লাহ বলেন, "কুরআন আবৃত্তি কর ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে।” (সূরা মুযযাম্মিল : ৪) তাই বলা যায়, উদ্দীপকে আলোচিত প্রতিষ্ঠানটি হলো মক্তব। জনাব 'ভ' বর্ণিত কুরআন মাজিদ শুদ্ধ উচ্চারণে শিক্ষা, অনুশীলন ও পাঠ্যাভ্যাস গড়ে তুলতে মক্তবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত প্রতিষ্ঠানটির নাম কী? জনাব 'ভ' বর্ণিত বক্তব্যের সাথ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর