উদ্দীপকে কোন আইনটির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মুসলিম পারিবারিক আইন ১৯৬১ সালের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বাংলাদেশে মুসলমান নারীদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা প্রদানে প্রণীত হয়েছে মুসলিম পারিবারিক আইন। এ আইনটি বিশেষ করে মুসলিম সমাজে বহুবিবাহ, তালাক, ভরণপোষণ, উত্তরাধিকার ইত্যাদি পারিবারিক বিষয়াদি বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়। দীর্ঘদিন মুসলিম পারিবারিক ক্ষেত্রে আইনগত কাঠামোর শূন্যতা অনুভব হচ্ছিল। বহুবিবাহ, তালাক, ভরণপোষণ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে দিকনির্দেশক আইনের প্রয়োজনীয়তা ব্যাপক আকার ধারণ করে। ফলে বিবাহ ও পাারিবারিক আইন কমিশনের কতিপয় সুপারিশ কার্যকরীকরণের লক্ষ্যে ১৯৬১ সালে এ অধ্যাদেশ প্রণীত হয়। উদ্দীপকের ছকে বিবাহ রেজিস্ট্রিকরণ, তালাক, বহুবিবাহ, দেনমোহর, বিবাহ বিচ্ছেদ ও উত্তরাধিকার বিষয়গুলো তুলে ধরা হয়েছে; যা এ আইনের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, উদ্দীপকে মুসলিম পারিবারিক আইন ১৯৬১ সালের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Social Work 2nd Paper Chapter 3: সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 3: সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন · সৃজনশীল
উদ্দীপকে কোন আইনটির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
