উদ্দীপকটি বাংলাদেশের কোন সমস্যার প্রতি ইঙ্গিত দিচ্ছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের বেকারত্ব সমস্যার প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে। সাধারণত বেকারত্ব হলো মানুষের কর্মহীন অবস্থা। কোনো ব্যক্তি যদি যোগ্যতা থাকা সত্ত্বেও আয় উপার্জনমূলক কাজে নিয়োজিত হতে না পারে তাহলে তাকে বেকার বলা হয়। তবে শিশু, বৃদ্ধ প্রভৃতি এর ব্যতিক্রম। মূলত যেসব ব্যক্তির মাঝে তিন ধরনের বৈশিষ্ট্য দেখা যায়, তারাই বেকার। যথা- ১. যেসব ব্যক্তি কোনো কাজ করে না; ২. যারা কাজ করতে সক্ষম; ৩. যারা কাজ করতে চায়। এককথায়, কাজ করার ইচ্ছা, সামর্থ্য ও যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ না পেলে কিংবা উপার্জনমূলক কাজের সংস্থান না করতে পারলে ওই ব্যক্তিরা বেকার এবং তার এই অবস্থাকে বেকারত্ব বলে। উদ্দীপকে কাদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে শাকসবজি বিক্রি করে, এখানে সে কাজ করলেও তার কাজটি তার যোগ্যতা অনুযায়ী নয়। তাই তার এই অবস্থাটা বেকারত্বের প্রকাশ ঘটায়। বেকারত্বের এই ধরন অনেক ক্ষেত্রে ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্ব হিসেবে পরিচিত। তাই উদ্দীপকে উল্লিখিত বিষয়টি বাংলাদেশের বেকারত্ব সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Social Work 2nd Paper Chapter 3: সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 3: সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন · সৃজনশীল
উদ্দীপকটি বাংলাদেশের কোন সমস্যার প্রতি ইঙ্গিত দিচ্ছে? আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
