"বাংলাদেশে উক্ত সমস্যার প্রভাব অত্যন্ত ভয়াবহ"- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: 'বাংলাদেশে উক্ত সমস্যার তথা বেকারত্ব সমস্যার প্রভাব অত্যন্ত ভয়াবহ।' বাংলাদেশে বেকারত্ব পরিস্থিতি বেশ উদ্বেগজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) শ্রমজরিপ অনুযায়ী, দেশে মোট বেকারের সংখ্যা প্রায় ২৭ লাখ। ফলে বাংলাদেশের বর্তমান বেকারত্বের হার ৪.২%। সব থেকে শোচনীয় বিষয় হলো শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি। ২০২৪ সালের তথ্য মতে, প্রায় ৮ লাখ ৮৫ হাজার উচ্চশিক্ষিত বেকার। তাদের বেকারত্বের হার ১৩.৫%। বেকারত্বের এই কঠিন পরিস্থিতি দেশের সার্বিক অবস্থার ওপর প্রভাব ফেলছে। বেকারত্বের ফলে দেশের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। উৎপাদন ক্ষমতা হ্রাসের ফলে চাহিদা মেটানোও সম্ভব হয় না। আবার বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা জনতাত্ত্বিক লভ্যাংশের সুবিধা ভোগ করছে, যেখানে নির্ভরশীল মানুষের তুলনায় কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি। কিন্তু তাদের কর্মসংস্থানের নিশ্চিত করতে না পারলে এই সুযোগটি দেশের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। আবার দেশের পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব ঘটলে মেধার সঠিক মূল্যায়ন না হওয়ায় উচ্চ শিক্ষিত যুবকরা, বিদেশে পাড়ি জমায়। ফলে মেধা পাচার ঘটে। বেকারত্বের কারণে দেশের বিশাল এক শক্তি বা মানবসম্পদ কর্মহীন থাকে। ফলে তারা উৎপাদনকারী থেকে ভোগকারীতে রূপান্তরিত হয়, যা দেশের জন্য মেধাসম্পদের অপচয়। এছাড়াও বেকারত্বের ফলে দারিদ্র্য মাদকাসক্তি, অপরাধপ্রবণতা, হতাশা, সামাজিক বিশৃঙ্খলা দেশের সর্বত্র দেখা দেয়। মোটকথা, বেকারত্ব দেশে ভয়াবহ অবস্থার জন্ম দেয়।
HSC Social Work 2nd Paper Chapter 3: সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 3: সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন · সৃজনশীল
"বাংলাদেশে উক্ত সমস্যার প্রভাব অত্যন্ত ভয়াবহ"- উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
