উদ্দীপকে রাকিবের মূল সমস্যাটি কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রাকিবের মূল সমস্যাটি হলো মাদকাসক্তি। মাদকাসক্তি বলতে মাদকদ্রব্যের ওপর কোনো ব্যক্তির ক্রমাগত শারীরিক ও মানসিক নির্ভরশীলতাকে বোঝায়, যার ফলে ব্যক্তির আচরণে অস্বাভাবিকতা ও অসংগতি দেখা দেয়। উদ্দীপকে দেখা যায়, রাকিব দীর্ঘদিন চাকরি না পেয়ে হতাশ হয়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছেন এবং মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। মাদকে আসক্ত হয়ে তিনি এখন অর্থ উপার্জনের জন্য বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়ছেন। এটি এমন এক স্নায়বিক অবস্থা, যা মানুষকে মাদক গ্রহণের জন্য আকুল করে তোলে এবং তা না পেলে সে অসংলগ্ন বা বিচ্যুত আচরণ করে। মাদকাসক্তির সংজ্ঞানুসারে, যখন কোনো ব্যক্তি মাদকের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক অনুভূতি পূরণের জন্য এর ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে পড়ে এবং মরণনেশায় আক্রান্ত হয়, তখন তাকে মাদকাসক্ত বলা হয়।
HSC Social Work 2nd Paper Chapter 3: সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 3: সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন · সৃজনশীল
উদ্দীপকে রাকিবের মূল সমস্যাটি কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
