শেয়ারFacebookWhatsApp

ছবিটি যে সামাজিক সমস্যার নির্দেশ করছে তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ছবিটিতে নব্য বিবাহিত দুটি শিশুকে বিয়ের পোশাক পরিহিত অবস্থায় দেখ যাচ্ছে, যা সামাজিক সমস্যা বাল্যবিবাহকে নির্দেশ করছে। সাধারণত শৈশবকাল অতিবাহিত হওয়ার পূর্বে যে বিবাহ সম্পন্ন হয় তাই বাল্যবিবাহ। আইনগত দিক থেকে বলা যায়, প্রতিটি দেশ আইন দ্বারা ছেলে ও মেয়েদের বিবাহের বয়স নির্ধারণ করে দেয়। আইনের বিধান দ্বারা নির্ধারিত বয়সের পূর্বে বিয়েকে বাল্যবিবাহ বলা হয়। প্রচলিত আইন অনুযায়ী, বিয়ের ক্ষেত্রে ছেলের বয়স কমপক্ষে ২১ বছর আর মেয়ের বয়স ১৮ বছর হতে হবে। এ বয়সের নিচের বিয়েই মূলত বাল্যবিবাহ। বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা। কারণ এটি শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং সমাজের সার্বিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। উদ্দীপকের ছবিটিতে দেখা যায়, দুটি শিশু বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছে। অথচ তাদের বিয়ের জন্য সরকার নির্ধারিত বয়সের শর্ত পূরণ হয়নি। সুতরাং উদ্দীপকের এই ঘটনাটি সুস্পষ্টরূপে সামাজিক সমস্যা বাল্যবিবাহ।

HSC Social Work 2nd Paper Chapter 3: সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · Chapter 3: সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন · সৃজনশীল

ছবিটি যে সামাজিক সমস্যার নির্দেশ করছে তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image

উত্তর

নেশা শব্দটি আরবি 'মুসকিরিন' শব্দ থেকে এসেছে।

উত্তর

সামাজিক সমস্যার একটি প্রধান কারণ হলো- মৌল মানবিক চাহিদার 'অপূরণ। মানুষের মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত কারণে সামাজিক সমস্যার উদ্ভব হয়। মৌলিক মানবিক চাহিদার | অপূরণ থেকে পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা, দারিদ্র্য, বেকারত্ব, অপরাধপ্রবণতা, নিরক্ষরতাসহ নানাবিধ সামাজিক সমস্যার উদ্ভব হয়।

উত্তর

উদ্দীপকের ছবিটিতে নব্য বিবাহিত দুটি শিশুকে বিয়ের পোশাক পরিহিত অবস্থায় দেখ যাচ্ছে, যা সামাজিক সমস্যা বাল্যবিবাহকে নির্দেশ করছে। সাধারণত শৈশবকাল অতিবাহিত হওয়ার পূর্বে যে বিবাহ সম্পন্ন হয় তাই বাল্যবিবাহ। আইনগত দিক থেকে বলা যায়, প্রতিটি দেশ আইন দ্বারা ছেলে ও মেয়েদের বিবাহের বয়স নির্ধারণ করে দেয়। আইনের বিধান দ্বারা নির্ধারিত বয়সের পূর্বে বিয়েকে বাল্যবিবাহ বলা হয়। প্রচলিত আইন অনুযায়ী, বিয়ের ক্ষেত্রে ছেলের বয়স কমপক্ষে ২১ বছর আর মেয়ের বয়স ১৮ বছর হতে হবে। এ বয়সের নিচের বিয়েই মূলত বাল্যবিবাহ। বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা। কারণ এটি শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং সমাজের সার্বিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। উদ্দীপকের ছবিটিতে দেখা যায়, দুটি শিশু বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছে। অথচ তাদের বিয়ের জন্য সরকার নির্ধারিত বয়সের শর্ত পূরণ হয়নি। সুতরাং উদ্দীপকের এই ঘটনাটি সুস্পষ্টরূপে সামাজিক সমস্যা বাল্যবিবাহ।

উত্তর

বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা। কতিপয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমাদের সমাজের বাল্যবিবাহকে নিয়ন্ত্রণ করা সম্ভব। বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং পাঠ্যপুস্তকে বাল্যবিবাহের নেতিবাচক দিকটি অন্তর্ভুক্ত করতে হবে। প্রত্যেক শিশুর জন্য বাধ্যতামূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষ করে কন্যাশিশুদের জন্য। শিক্ষিত হলে শিশুরা নিজেদের অধিকার বিষয়ে সচেতন হবে এবং বাল্যবিবাহের বিরুদ্ধে দাঁড়াতে। পারবে। অভিভাবকদের মানসিকতা পরিবর্তনের জন্য কাজ করতে হবে। বাবা-মায়েদের বোঝাতে হবে, বাল্যবিবাহ শিশুর ভবিষ্যৎ ধ্বংস করে এবং দীর্ঘ মেয়াদে পরিবার ও সমাজের ক্ষতি করে। সমাজ ও ধর্মীয় নেতাদের মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে তুলে ধরতে হবে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সভা-সমাবেশের মাধ্যমে প্রচার চালানো যেতে পারে। আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। বিদ্যমান বাল্যবিবাহ প্রতিরোধ আইন কার্যকর করে বাল্যবিবাহের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি কার্যকর করতে হবে। প্রতিটি পাড়া, গ্রাম এবং মহল্লায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা যেতে পারে। যারা বাল্যবিবাহের ঘটনা শনাক্ত করে প্রশাসনকে জানাবে এবং প্রতিরোধে ভূমিকা পালন করবে। দরিদ্র পরিবারগুলো যাতে তাদের মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেজন্য শিক্ষা বৃত্তি, ভাতা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা উচিত। এই সুপারিশগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সমাজ থেকে বাল্যবিবাহ অনেকাংশে নির্মূল করা সম্ভব হবে।
HSCSocial Work 2nd PaperChapter 3: সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Chittagong · 2017

ক
অধ্যাপক পিগুর মতে বেকারত্ব কী?
খ
অপুষ্টির একটি কারণ ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকটিতে "?" চিহ্নিত স্থানে কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত সমস্যা থেকে মুক্তির জন্য একজন সমাজকর্মীর কী ভূমিকা থাকতে পারে বলে তুমি মনে করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অপুষ্টির একটি কারণ ব্যাখ্যা করো।

অপুষ্টির একটি কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অধ্যাপক পিগুর মতে বেকারত্ব কী?

অধ্যাপক পিগুর মতে বেকারত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সবুর মিয়ার তিন মেয়ে। বড় মেয়েটিকে পনের বছর বয়সে বেকার রফিকের কাছে বিয়ে দেন। বিয়ের সময় বরকে একটি মোটরসাইকেল ও এক লক্ষ টাকা দেওয়ার চুক্তি হয়। ধার করে এক লক্ষ টাকা পরিশোধ করলেও মোটরসাইকেল দিতে পারেননি। তাই তার স্বামী বিভিন্ন সময় মেয়েটির উপর নির্যাতন চালায়। স্বামীর নির্যাতন সইতে না পেরে এক সময় মেয়েটি জীবন দিল।

Chittagong · 2017

ক
HIV′HIV^{\prime} কী?
খ
মাদকাসক্তি বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে সবুর মিয়ার মেয়েটি মূলত কোন সমস্যায় আক্রান্ত হয়ে জীবন দিল?
ঘ
বাংলাদেশে উক্ত সমস্যার প্রভাব আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মাদকাসক্তি বলতে কী বোঝ?

মাদকাসক্তি বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.HIV′HIV^{\prime} কী?

HIV′HIV^{\prime} কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজিব একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরির চেষ্টা করছেন। তবে প্রচলিত মজুরি কাঠামোতে চাকরি করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও তিনি চাকরি পেতে অসমর্থ হন। অন্যদিকে পুঁজি না থাকায় তার পক্ষে ব্যবসা করাও সম্ভব হচ্ছে না। তাই বর্তমানে তিনি অনেকাংশে হতাশাগ্রস্ত।

Dhaka · 2017

ক
অপুষ্টি কী?
খ
বাল্যবিবাহ বলতে কী বোঝ?
গ
রাজিবের বিষয়টি কোন ধরনের সমস্যাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে ইঙ্গিতকৃত সমস্যা সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা কী হতে পারে? তা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বাল্যবিবাহ বলতে কী বোঝ?

বাল্যবিবাহ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপুষ্টি কী?

অপুষ্টি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।