উদ্দীপকে জাফর মিয়ার বৃত্তি পরিবর্তনে কীসের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জাফর মিয়ার বৃত্তি পরিবর্তনের ঘটনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব লক্ষ করা যায়। বৈশ্বিক জলবায়ু সংকট আবহাওয়াকে দিন দিন চরমভাবাপন্ন করে তুলছে। জলবায়ু পরিবর্তনের ফলে নদীতে স্বাভাবিক পানির প্রবাহ নষ্ট হয়ে গেছে। অনিয়মিত ও কম বৃষ্টিপাতের ফলে নদীগুলো পর্যাপ্ত পানি পাচ্ছে না। আবার তাপমাত্রা বৃদ্ধির ফলে বাষ্পীভবনের পরিমাণ বৃদ্ধি ও পেয়েছে। ফলে নদীতে পানির স্বল্পতা দেখা যাচ্ছে। খরা বৃদ্ধি পাওয়ায় নদীর পানির প্রবাহ কমে যাচ্ছে। আগে যেখানে সারা বছর নদীতে পানি থাকত, এখন বছরের বেশির ভাগ সময় নদী শুকিয়ে যায়। যার ফলে মাছের আবাসস্থল নষ্ট হচ্ছে এবং মাছের সংখ্যা কমে যাচ্ছে। নদী শুকিয়ে যাওয়ার ফলে কৃষিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেচের পানির সংকট তৈরি হচ্ছে। এভাবে স্থানীয়দের জীবিকায় তথা বৃত্তিতে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। উদ্দীপকের জাফর মিয়ার মৎস শিকারের কাজ ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হওয়ার ঘটনায়ও উক্ত বিষয়টি প্রতিফলিত হয়েছে। সুতরাং উদ্দীপকে জাফর মিয়ার বৃত্তি পরিবর্তনের ঘটনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব লক্ষ করা যায়।
HSC Social Work 2nd Paper Chapter 3: সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 3: সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন · সৃজনশীল
উদ্দীপকে জাফর মিয়ার বৃত্তি পরিবর্তনে কীসের প্রভাব লক্ষ করা যায়? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
