শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সামাজিক সমস্যা প্রতিরোধে কোন সামাজিক প্রতিষ্ঠানটির ভূমিকা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা দাও।

উত্তর: উদ্দীপকে সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার নামক সামাজিক প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে। পরিবার এমন একটি প্রতিষ্ঠান, যেখানে মানুষ স্নেহ, ভালোবাসা মেটানোর উপযুক্ত পরিবেশ পায়। পারিবারিক পরিমণ্ডলে মানুষ ভালো কাজ, নৈতিকতা, মূল্যবোধ এবং অন্যায় থেকে বিরত থাকার শিক্ষা লাভ করে। কেবলমাত্র পরিবারই এর সদস্যদের সমাজে বসবাসের উপযোগী করে গড়ে তোলে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে ভালো কাজ করতে শেখায়। অন্যায়কে প্রশ্রয় না দেওয়া এবং অন্যায় থেকে বিরত থাকার শিক্ষা দেয় । এছাড়া পরিবার তার সদস্যদের প্রতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করে, যা তাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলে । উদ্দীপকের জাহিন দাদা, মা-বাবা, ভাই-বোনের সাথে বসবাস করে যারা মিথ্যা কথা বলে না। সেই সাথে তারা জাহিনকে শিখিয়েছেন অপরাধ করা পাপ, বড়দের দেখলে সালাম দিতে, যৌতুক নেওয়া, অল্প বয়সে বিয়ে করা ও শান্তি বিনষ্টকারী জঙ্গিবাদকে ঘৃণা করতে। এসব তথ্য পরিবারের কার্যাবলির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবারের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।

HSC Social Work 2nd Paper Chapter 2: সমাজকর্মের শাখা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · Chapter 2: সমাজকর্মের শাখা · সৃজনশীল

উদ্দীপকে সামাজিক সমস্যা প্রতিরোধে কোন সামাজিক প্রতিষ্ঠানটির ভূমিকা …

উদ্দীপক

প্রফেসর পাড়ার ছোট শিশু জাহিন। সে জানায় তার দাদা, মা-বাবা, ভাই- বোন মিথ্যা কথা বলে না। তারা তাকে শিখিয়েছেন— অপরাধ করা পাপ, বড়দের দেখলে সালাম দিতে হয়। আরও শিখিয়েছেন বিয়ের সময় যৌতুক নেওয়া, অল্প বয়সে বিয়ে করা ও শান্তি বিনষ্টকারী জঙ্গীবাদকে ঘৃণা করতে।

উত্তর

পরিবার হলো স্বামী-স্ত্রী এবং সন্তানদের সমন্বয়ে গঠিত একটি সামাজিক প্রতিষ্ঠান।

উত্তর

সামাজিক প্রতিষ্ঠান বলতে কতগুলো সুনির্দিষ্ট আচার-আচরণ এবং কার্যপ্রণালীর সমষ্টিকে বোঝায়। যেমন— বিবাহ, পরিবার, ধর্ম ইত্যাদি। সামাজিক প্রতিষ্ঠান সমাজ অনুমোদিত কর্মপদ্ধতির মাধ্যমে মানুষের বহুমুখী মানবিক প্রয়োজন পূরণ করে। এর মাধ্যমে সমাজ নির্ধারিত এবং রাষ্ট্র প্রবর্তিত কিছু নিয়ম-নীতি বা পদ্ধতি সমাজের মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে ।

উত্তর

উদ্দীপকে সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার নামক সামাজিক প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে। পরিবার এমন একটি প্রতিষ্ঠান, যেখানে মানুষ স্নেহ, ভালোবাসা মেটানোর উপযুক্ত পরিবেশ পায়। পারিবারিক পরিমণ্ডলে মানুষ ভালো কাজ, নৈতিকতা, মূল্যবোধ এবং অন্যায় থেকে বিরত থাকার শিক্ষা লাভ করে। কেবলমাত্র পরিবারই এর সদস্যদের সমাজে বসবাসের উপযোগী করে গড়ে তোলে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে ভালো কাজ করতে শেখায়। অন্যায়কে প্রশ্রয় না দেওয়া এবং অন্যায় থেকে বিরত থাকার শিক্ষা দেয় । এছাড়া পরিবার তার সদস্যদের প্রতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করে, যা তাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলে । উদ্দীপকের জাহিন দাদা, মা-বাবা, ভাই-বোনের সাথে বসবাস করে যারা মিথ্যা কথা বলে না। সেই সাথে তারা জাহিনকে শিখিয়েছেন অপরাধ করা পাপ, বড়দের দেখলে সালাম দিতে, যৌতুক নেওয়া, অল্প বয়সে বিয়ে করা ও শান্তি বিনষ্টকারী জঙ্গিবাদকে ঘৃণা করতে। এসব তথ্য পরিবারের কার্যাবলির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবারের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের সামাজিক প্রতিষ্ঠান অর্থাৎ পরিবারের ভূমিকা ব্যাপক ও বহুমুখী। সমাজে মানুষের পরিচিতি, মর্যাদা ও ভূমিকা নির্ধারণে মৌলিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারের ভূমিকা অপরিসীম। সামাজিক সমস্যা প্রতিরোধ ও নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবার শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের ব্যবস্থা করে। যা তাকে একজন সমাজ উপযোগী মানুষ হিসাবে গড়ে তোলে। পরিবারের মাধ্যমে মানুষ বৈধ উপায়ে যৌন চাহিদা পূরণ করে। এছাড়া জন্মের পর বাবা-মায়ের পরিচিতির প্রেক্ষিতে শিশু আরোপিত মর্যাদার অধিকারী হয় ৷ ফলে সে অধিকার ও মর্যাদা সম্পর্কে শৈশব থেকেই সচেতন হয়। এছাড়া পরিবারের সদস্যরা শিশুদেরকে সমাজ অনুমোদিত. বহুমুখী আচরণের শিক্ষাও দেয়। পরিবার শিশু, প্রবীণ, অক্ষম এবং বেকার সদস্যদের ন্যূনতম মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা দিয়ে থাকে। এছাড়া যৌন হয়রানি ও নিপীড়ন, জঙ্গিবাদ, সন্ত্রাস, অপুষ্টি, অপরাধ, নারী ও শিশু নির্যাতন এবং মানসিক সমস্যা প্রতিরোধেও পরিবার যথেষ্ট ভূমিকা পালন করে । সামগ্রিক আলোচনা শেষে তাই বলা যায়, মৌলিক সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবার এর সদস্যদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালায় ৷ এছাড়াও উদ্দীপকে উল্লিখিত ক্ষেত্রেও ভূমিকা রাখে ।
HSCSocial Work 2nd PaperChapter 2: সমাজকর্মের শাখা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফারজানা হক পরিবারের একমাত্র সন্তান। মা-বাবা কাজের প্রয়োজনে বাইরে গেলে সে বাসায় একা থাকে। খেলার সাথি পায় না। এই একাকিত্ব তাকে অসুস্থ করে তোলে। তার মধ্যে একধরনের ভ্রান্তি বা ব্যক্তিত্বের অস্বাভাবিকতা তৈরি হয়। সে বড় হলেও সবার সাথে মিলেমিশে চলতে পারে না। তাই তার মা-বাবা তার জন্য বড়ই দুশ্চিন্তাগ্রস্ত।

Chittagong · 2017

ক
বাংলাদেশে কোন মেডিকেল কলেজে প্রথম চিকিৎসা সমাজকর্ম কার্যক্রম শুরু হয়?
খ
বিদ্যালয় সমাজকর্ম বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে ফারজানা হকের চিকিৎসার জন্য সমাজকর্মের কোন শাখা উপযোগী? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত শাখা সমাজকর্মের পেশাগত বিকাশে কতটা কার্যকরী বলে তুমি মনে কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিদ্যালয় সমাজকর্ম বলতে কী বোঝ?

বিদ্যালয় সমাজকর্ম বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাংলাদেশে কোন মেডিকেল কলেজে প্রথম চিকিৎসা সমাজকর্ম কার্যক্রম শুরু হয়?

বাংলাদেশে কোন মেডিকেল কলেজে প্রথম চিকিৎসা সমাজকর্ম কার্যক্রম শুরু হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দরিদ্র বাবার সন্তান শারমিনের অল্প বয়সে বিয়ে হয়। বিয়ের এক বছর পরে তার একটি প্রতিবন্ধী সন্তান হয়। শারমিনের স্বামী তার ভরণপোষণ করতে না পেরে তাকে তালাক দেয়। দরিদ্র, অসহায় ও স্বামী পরিত্যক্তা শারমিন প্রতিবন্ধী সন্তানটিকে নিয়ে খুবই কষ্টে আছে।

Chittagong · 2017

ক
চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ শুরু হয় কত সালে?
খ
শিল্প সমাজকর্ম বলতে কী বোঝ?
গ
উদ্দীপকের শারমিন ও তার সন্তানের জন্য সমাজকর্মের কোন শাখা সাহায্য করতে পারে? আলোচনা করো।
ঘ
উদ্দীপকের উল্লিখিত শাখা বাংলাদেশের বহুমুখী সমস্যা সমাধানে কতটা কার্যকরী বলে তুমি মনে কর? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.শিল্প সমাজকর্ম বলতে কী বোঝ?

শিল্প সমাজকর্ম বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ শুরু হয় কত সালে?

চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ শুরু হয় কত সালে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সাভারে একটি গার্মেন্টসে মালিক ও শ্রমিক দ্বন্দ্বের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে নিম্ন শ্রেণির কর্মচারিদের ছাঁটাই করে মালিক নতুন করে কারখানা শুরু করতে চাইলে তারা প্রতিবাদ ও আন্দোলন শুরু করে। উচ্চবিত্ত কর্মকর্তাদের সমস্যা না হলেও নিম্ন শ্রেণির কর্মীদের পথে বসতে হয়। এদের সমস্যা সমাধান ও উভয় পক্ষের মধ্যে সমঝোতা করার জন্য তৃতীয় পক্ষের প্রয়োজন উপলব্ধি করে।

Dhaka · 2017

ক
ক্লিনিক্যাল সমাজকর্ম কী?
খ
প্রবীণ সমাজকর্ম বলতে কী বোঝ?
গ
উদ্দীপকের সমস্যা সমাধানের জন্যে সমাজকর্মের কোন বিশেষায়িত শাখা তৃতীয় পক্ষ হিসেবে কাজ করতে পারে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে তৃতীয় পক্ষ কীভাবে ভূমিকা রাখতে পারে? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.প্রবীণ সমাজকর্ম বলতে কী বোঝ?

প্রবীণ সমাজকর্ম বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্লিনিক্যাল সমাজকর্ম কী?

ক্লিনিক্যাল সমাজকর্ম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উক্ত শাখা সমাজকর্মের পেশাগত বিকাশে কতটা কার্যকরী বলে তুমি মনে কর।উদ্দীপকে ফারজানা হকের চিকিৎসার জন্য সমাজকর্মের কোন শাখা উপযোগী? ব্যাখ্যা করো।বিদ্যালয় সমাজকর্ম বলতে কী বোঝ?বাংলাদেশে কোন মেডিকেল কলেজে প্রথম চিকিৎসা সমাজকর্ম কার্যক্রম শুরু হয়?উদ্দীপকের উল্লিখিত শাখা বাংলাদেশের বহুমুখী সমস্যা সমাধানে কতটা কার্যকরী বলে তুমিউদ্দীপকের শারমিন ও তার সন্তানের জন্য সমাজকর্মের কোন শাখা সাহায্য করতে পারে? আলোচশিল্প সমাজকর্ম বলতে কী বোঝ?চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ শুরু হয় কত সালে?উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে তৃতীয় পক্ষ কীভাবে ভূমিকা রাখতে পারে? মতামত দাওউদ্দীপকের সমস্যা সমাধানের জন্যে সমাজকর্মের কোন বিশেষায়িত শাখা তৃতীয় পক্ষ হিসেবে প্রবীণ সমাজকর্ম বলতে কী বোঝ?ক্লিনিক্যাল সমাজকর্ম কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।