উদ্দীপকে কোন সামাজিক সমস্যার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বাল্যবিবাহ সামাজিক সমস্যার ইঙ্গিত রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো : বাল্যবিবাহ একটি সামাজিক কু-প্রথা। বাংলাদেশের বিয়ের আইন অনুযায়ী পুরুষদের জন্য ২১ এবং নারীদের জন্য ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যেকোনো একজনের যদি ১৮ বছরের আগে বিয়ে হয় তাহলে তাকে বাল্যবিবাহ বলা হয়ে থাকে। আর বাল্যবিবাহ হলো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ও আনুষ্ঠানিক বিবাহ। এ ক্ষেত্র অভিভাবকদের অনুমতি সাপেক্ষে বিয়ের সঠিক বয়সের আগে এই বিয়ের অনুমতি দেওয়া হয়। উদ্দীপকে সায়রার বয়স মাত্র ১৫ বছর। প্রবাসফেরত জলিলের সাথে পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সায়রা। আর এই ঘটনাটির মাধ্যমে আমাদের দেশের বাল্যবিবাহের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কারণ সায়রার যেহেতু মাত্র পনের বছর তাই এখনো তার বিয়ে সঠিক বয়স হয়নি। আর কোনো মেয়ের বয়স ১৮ বছর হওয়ার আগে যদি তাকে বিয়ে দেওয়া হয় তাহলে সেটিকে বাল্যবিবাহ বলে গণ্য করা হয়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের উল্লেখিত বিষয়টি হল বাল্যবিবাহর মাধ্যমে সামাজিক সমস্যাকে ইঙ্গিত করে।
HSC Social Work 2nd Paper Chapter 2: সমাজকর্মের শাখা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 2: সমাজকর্মের শাখা · সৃজনশীল
উদ্দীপকে কোন সামাজিক সমস্যার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর