উদ্দীপকে উল্লিখিত সমাজকর্মের কোন শাখার জ্ঞান প্রয়োগে সুযোগ রয়েছ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব 'ক' এর কল্যানে সমাজকর্মের প্রবীণকল্যাণ সমাজকর্ম শাখার জ্ঞান প্রয়োগে সুযোগ রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো : বাংলাদেশের জাতীয় প্রবীণ নীতি অনুযায়ী ৬০ বছর বা তদূর্ধ্ব ব্যক্তিরা হল প্রবীণ। আর সমাজকর্মে যে শাখা প্রবীণদের কল্যাণে কাজ করে সেটিই হলোমপ্রবীণকল্যাণ সমাজকর্ম। কারণ তারা এই বয়সে বিভিন্ন ধরনের শারীরিক, মানসিক ও আর্থ-সামাজিক সমস্যায় ভোগেন। শারীরিক নানা ধরনের বাধা বিপত্তি ছাড়াও দারিদ্য, অনাহার, অনাদর, অবহেলা, মানসিক নির্যাতন, প্রতারণা ইত্যাদি এ বয়সে অনেক প্রবীণকেই বিপর্যস্ত করে। সমাজে প্রবীণদের এই ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে প্রবীণকল্যাণ সমাজকর্মের উৎপত্তি হয়েছে। প্রবীণদের জন্য সমাজকর্মের পেশাদার প্রতিনিধিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উদ্দীপকে জনাব 'ক' সম্প্রতি চাকরি হতে অবসর গ্রহণ করেছেন। জীবনের প্রান্তিক পর্যায়ে এসে অন্যের উপর নির্ভরশীলতা তিনি অপছন্দ করেন। এবং তিনি আত্মবিশ্বাস ও আত্মসম্মান নিয়ে বাঁচতে চান । এজন্য তিনি একজন সমাজকর্মী সহযোগিতা কামনা করেন। এইখানে প্রবীণ কল্যাণ সমাজকর্মের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সমাজকর্মের জ্ঞান, দক্ষতা এবং কৌশল প্রয়োগের মাধ্যমে প্রবীণদের কল্যাণে সমস্যা সমাধান করেন। আর সমাজে প্রবীণদের নানামুখী সমস্যা সমাধানের লক্ষ্যে প্রবীণকল্যাণ সমাজকর্ম কাজ করে থাকেন। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত জনাব 'ক' এর কল্যানে সমাজকর্মের প্রবীণকল্যাণ সমাজকর্ম শাখার জ্ঞান প্রয়োগে সুযোগ রয়েছে।
HSC Social Work 2nd Paper Chapter 2: সমাজকর্মের শাখা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 2: সমাজকর্মের শাখা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমাজকর্মের কোন শাখার জ্ঞান প্রয়োগে সুযোগ রয়েছ? …
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর