উদ্দীপকের চিত্রের সংস্থাটির লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রের সংস্থাটি হলো ইউনিসেফ। এর লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করা হলো : দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইউনিসেফ এর যাত্রা শুরু হয়। সে সময় ইউরোপে শিশুদের জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত্র এবং ওষুধের সরবরাহার লক্ষ্যে ইউনিসেফ আত্মপ্রকাশ করে। বর্তমানে এটি সারা বিশ্বের শিশুদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। উদ্দীপকে চিত্রটি মূলত ইউনিসেফ এর লোগো। চিত্রটির দ্বারা ইউনিসেফকে নির্দেশ করা হয়েছে। এর মাধ্যমে সারা বিশ্বের যেসব লক্ষ্যে ও উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে সেগুলোর মধ্যে শিশু স্বাস্থ্য উন্নতি, এবং শিশু ও মহিলাদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করা এবং তাদের জন্য হাসপাতাল ও সদন নির্মাণ করা তাদের চিকিৎসা ব্যবস্থা করা ইত্যাদি অন্যতম। সেই সাথে শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, তাদের স্বাস্থ্য রক্ষার বিদ্যালয়ের খাদ্য প্রকল্প চালু করা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত শিশুদের পূর্ণবাসনের সহায়তা করা, এইডস এর ভহাভহতা থেকে তাদের রক্ষা করা ইত্যাদি লক্ষ্য অর্জনই ইউনিসেফ কাজ করে যাচ্ছে। তাছাড়াও লিঙ্গ বৈষম্যর রোধে সহায়তা করা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা পদক্ষেপ গ্রহণ করাও সংস্থাটির অন্যতম লক্ষ্য। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত সংস্থাটি হলো ইউনিসেফ। যা উদ্দেশ্য হল সারাবিশ্বে শিশুটি কল্যাণে কাজ করে থাকে।
HSC Social Work 2nd Paper Chapter 8: বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 8: বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম · সৃজনশীল
উদ্দীপকের চিত্রের সংস্থাটির লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর