শিম গাছ ও ব্যাকটেরিয়া আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো।
উত্তর: শিম জাতীয় উদ্ভিদে ব্যাকটেরিয়ার অবস্থান হলো ধনাত্মক আন্তঃক্রিয়া যা মিউচুয়ালিজম এর অন্তর্ভুক্ত। এখানে দুটি জীবের কেউ কারো ক্ষতি করে না বরং উপকার করে। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম গাছের শিকড়ে নাইট্রোজেন সংবন্ধনের মাধ্যমে শিম গাছের উপকার সাধন করে। এটি শিম জাতীয় উদ্ভিদের শিকড়ে অবস্থান করে গুটি তৈরি করে এবং বায়বীয় নাইট্রোজেন সেখানে সংবন্ধন করে। এই নাইট্রোজেন সহযোগী শিম উদ্ভিদকে সরবরাহ করে এবং বিনিময়ে ব্যাকটেরিয়া সহযোগী উদ্ভিদ থেকে শর্করা জাতীয় খাদ্য পায়। এভাবে শিম জাতীয় উদ্ভিদ ব্যাকটেরিয়ার সাথে সহাবস্থান করে একে অপরের দ্বারা উপকৃত হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৩ : জীবের পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৩ : জীবের পরিবেশ · সৃজনশীল
শিম গাছ ও ব্যাকটেরিয়া আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো।
উত্তর