টিউনিকা মিডিয়া কোনটির সাথে সম্পর্কিত?
ক. তন্তুময় যোজক কলা
খ. দৃঢ় অনৈচ্ছিক পেশি
গ. বৃত্তাকার অনৈচ্ছিক পেশি
ঘ. সরল আবরণী কলা
উত্তর: বৃত্তাকার অনৈচ্ছিক পেশি
ব্যাখ্যা: ধমনির প্রাচীর তিন স্তরবিশিষ্ট। যথা- i. টিউনিকা এক্সটার্না: এটি তন্তুময় যোজক কলা দিয়ে তৈরি বাইরের স্তর। ii. টিউনিকা মিডিয়া: এটি বৃত্তাকার অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি মাঝের স্তর। iii. টিউনিকা ইন্টারনা: এটি সরল আবরণী কলা দিয়ে তৈরি ভিতরের স্তর।
SSC জীববিজ্ঞান Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · Board papers · MCQ