জীবের শ্রেণিবিন্যাসের লক্ষ্য কী?
ক. জীবজগতকে নামকরণ করা
খ. দল ও উপদলে বিভক্ত করা
গ. জীবজগতকে অল্প শ্রম ও সময়ে সঠিকভাবে জানা
ঘ. পূর্ণাঙ্গ জ্ঞানকে সঠিকভাবে উপস্থাপন করা
উত্তর: জীবজগতকে অল্প শ্রম ও সময়ে সঠিকভাবে জানা
ব্যাখ্যা: জীবজগৎকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণিবিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্য অনেক আগে থেকেই প্রকৃতিবিদগণ অনুভব করে ছিলেন। সেই প্রয়োজনের তাগিদেই জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে। যার নাম ট্যাক্সোনমি বা শ্রেণিবিন্যাস বিদ্যা। শ্রেণিবিন্যাসের লক্ষ্য মূলত একটাই তা হচ্ছে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা।
SSC জীববিজ্ঞান School papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · School papers · MCQ
