গ্লাইকোলাইসিসকে শ্বসনের প্রথম পর্যায় বলা হয় কেন?
উত্তর: গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক এসিড উৎপন্ন হয় একে গ্লাইকোলাইসিস বলে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সবাত ও অবাত শ্বসনের অভিন্ন এবং প্রথম ধাপ। যেহেতু গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় শ্বসনের প্রধান বস্তু গ্লুকোজ জারিত হয়ে পাইরুভিক এসিডে পরিণত হয়, এ কারণে গ্লাইকোলাইসিসকে শ্বসনের প্রথম পর্যায় বলা হয়।
SSC জীববিজ্ঞান School papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · School papers · সৃজনশীল
গ্লাইকোলাইসিসকে শ্বসনের প্রথম পর্যায় বলা হয় কেন?
উত্তর
