নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও [চিত্র] কোষ বিভাজনের এই ধাপে কী কী ঘটে? i. ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যায় ii. সেন্ট্রোমিয়ারগুলো বিষুবরেখার দিকে অগ্রসর হয় iii. ক্রোমাটিডগুলো বিপরীত মেরুর দিকে মুখ করে থাকে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: উদ্দীপকের চিত্রটি হলো মাইটোসিস কোষ বিভাজনের চতুর্থ ধাপ অ্যানাফেজ। এই ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দু'ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়। অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী হয়। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো V, L, J, I-এর মতো আকার ধারণ করে। এদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক বলে।
SSC জীববিজ্ঞান School papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · School papers · MCQ

