স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোন প্রাণীর ত্বকে পাওয়া যায়?
ক. সাপ
খ. তেলাপোকা
গ. ঘাসফড়িং
ঘ. কেঁচো
উত্তর: সাপ
ব্যাখ্যা: ভিত্তিপর্দার উপর কোষগুলো একাধিক স্তরে সজ্জিত। এমন স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুও আছে, যার স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে- কখনো দেখা যায় তিন-চারটি স্তর আবার পরক্ষণেই দেখা যায় সাত-আটটি স্তর। তাই একে বলে ট্রানজিশনাল আবরণী। উদাহরণ- মেরুদণ্ডী প্রাণীদের ত্বক। উল্লেখ্য, সাপ একটি মেরুদণ্ডী প্রাণী সেজন্য সাপ-এর ত্বকে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু দেখা যায়।
SSC জীববিজ্ঞান School papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · School papers · MCQ
