ব্যাকটেরিয়াতে কোন কোষীয় অঙ্গাণু থাকে?
ক. প্লাস্টিড
খ. রাইবোজোম
গ. মাইটোকন্ড্রিয়া
ঘ. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
উত্তর: রাইবোজোম
ব্যাখ্যা: ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের অন্তর্গত। এরা এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে। তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে।
SSC জীববিজ্ঞান School papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · School papers · MCQ
