DNA পরীক্ষার জন্য জৈব নমুনা হলো- i. হাড় ও দাঁত ii. লালা ও বীর্য iii. হাত ও পা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: DNA টেস্টের বিজ্ঞানভিত্তিক এক ব্যবহারিক পদ্ধতিকে বলা হয় DNA ফিঙ্গার প্রিন্টিং। এ ধরনের প্রক্রিয়াগুলো DNA টাইপিং, DNA টেস্টিং ইত্যাদি নামেও প্রচলিত আছে। DNA টেস্ট সুসম্পন্ন করার জন্য প্রথমে কিছু জৈবিক নমুনার প্রয়োজন হয়। যেমন- ব্যক্তির হাড়, দাঁত, চুল, রক্ত, লালা, বীর্য বা টিস্যু ইত্যাদি মূল্যবান জৈবিক নমুনা।
SSC জীববিজ্ঞান School papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · School papers · MCQ
