মেটাফেজ পর্যায়ে- i. ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান নেয় ii. ক্রোমোজোম সর্বাধিক মোটা ও খাটো হয় iii. সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়।
SSC জীববিজ্ঞান School papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · School papers · MCQ
