ব্যবসায়ী হিসেবে কোন প্রতিষ্ঠানের সাথে তোমার প্রত্যক্ষ যোগাযোগ থাকবে? বিশ্লেষণ করো।
উত্তর: ব্যবসায়ী হিসেবে মধুমতি ব্যাংকের (বাণিজ্যিক ব্যাংক) সাথে আমার প্রত্যক্ষ যোগাযোগ থাকবে। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়ে ব্যাংকিং কাজ পরিচালনা করে। এ ব্যাংক বিনিময়ের মাধ্যমে তৈরি ও অর্থ স্থানান্তরে কেন্দ্রীয় ব্যাংককে সাহায্য করে। উদ্দীপকের 'পদ্মা ব্যাংক' নোট ও স্মারক মুদ্রা ইস্যু করে। এ কাজগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাজ। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। অপরদিকে, 'মধুমতি ব্যাংক' চেক, ব্যাংক ড্রাফট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ইস্যু করে। লেনদেনের জন্য এগুলো ইস্যু করা বাণিজ্যিক ব্যাংকের কাজ। এখানে উদ্দীপকের পদ্মা ব্যাংকটি কেন্দ্রীয় এবং মধুমতি ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কাজ দেশের অর্থবাজার নিয়ন্ত্রণ করা এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে তালিকাভুক্ত করে নিয়ন্ত্রণ করা। অপরদিকে, বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে তাদের সঞ্চয় সংগ্রহ করে, ঋণ দেয় এবং এর মাধ্যমে মুনাফা অর্জন করে। একজন ব্যবসায়ী হিসেবে লেনদেনসংক্রান্ত যাবতীয় ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য বাণিজ্যিক ব্যাংকে যেতে হবে। তাই বলা যায়, বাণিজ্যিক ব্যাংক হওয়াতে মধুমতি ব্যাংকের সাথে একজন ব্যবসায়ী হিসেবে আমার প্রত্যক্ষ যোগাযোগ থাকবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
ব্যবসায়ী হিসেবে কোন প্রতিষ্ঠানের সাথে তোমার প্রত্যক্ষ যোগাযোগ থাকবে…
উদ্দীপক

Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর