ব্যাংক কীভাবে মুনাফা অর্জন করে? শমসেরের ভাবনার আলোকে বিষয়টি বিশ্লেষণ কর।
উত্তর: শমসেরের ভাবনার প্রেক্ষিতে ব্যাংক ঋণদান ও অন্যান্য সেবার মাধ্যমে মুনাফা অর্জন করে। ব্যাংক ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। ব্যাংক তার গ্রাহকদের অর্থ জমা রাখে। জমাকৃত অর্থের ওপর ব্যাংক গ্রাহককে সুদ দেয়। ঐ অর্থ থেকে ব্যাংক প্রয়োজনমতো বিভিন্ন খাতে সুদের বিনিময়ে ঋণ দেয়। এই দুই সুদের পার্থক্যই হলো ব্যাংকের মুনাফা। উদ্দীপকে শমসেরের বাবা একটি ব্যাংকে লেনদেন করেন। ব্যাংকটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। তার বাবা ঐ ব্যাংকে টাকা জমা দেন আবার উত্তোলনও করেন। এক্ষেত্রে ব্যাংকটি কীভাবে মুনাফা অর্জন করে সে বিষয়ে শমসের চিন্তিত। গ্রাহকের জমাকৃত অর্থ থেকে ব্যাংক ঋণ দেয়। এছাড়া ব্যাংক বিভিন্ন উৎপাদনশীল ও লাভজনক খাতে বিনিয়োগ করে। এরূপ ঋণ থেকে পাওয়া সুদ ও বিনিয়োগ থেকে পাওয়া মুনাফা ব্যাংকের আয়ের উৎস। এমনকি মুনাফা অর্জন নিশ্চিত করার জন্য ব্যাংক গ্রাহকদের উন্নতমানের সেরা দিয়ে থাকে। কারণ গ্রাহকসেবা যত ভালো হয়, ব্যাংকের মুনাফাও তত বেশি হয়। সুতরাং বলা যায়, ব্যাংক, বিভিন্ন উপায়ে মুনাফা অর্জন করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
ব্যাংক কীভাবে মুনাফা অর্জন করে? শমসেরের ভাবনার আলোকে বিষয়টি বিশ্লেষ…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর