জনাব আলীকে [গণিত] ব্যাংক কীভাবে সহায়তা করতে পারবে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে 'FR [গণিত] ব্যাংক জনাব আলীকে শিল্পঋণ ও নতুন ব্যবসায় প্রতিষ্ঠাসংক্রান্ত পরামর্শ দিয়ে সহায়তা করতে পারবে। শিল্প ব্যাংক এক ধরনের বিশেষায়িত ব্যাংক। এ ব্যাংকের মূল কাজ হলো শিল্প উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি ঋণ প্রদান করা। এ ব্যাংক শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে অর্থায়নেও সহায়তা করে। সর্বোপরি দেশের শিল্প উন্নয়ন নিশ্চিত করে। 'বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড' বাংলাদেশে এ ব্যাংকের উদাহরণ। উদ্দীপকে টেক্সটাইল শিল্পের প্রতিষ্ঠানকে সাহায্য করে 'FR [গণিত] ব্যাংক। ব্যাংকটি সরকারি পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি অন্য কোনো ক্ষেত্রে বিনিয়োগ করে না। জনাব আলী নতুন গার্মেন্টস প্রতিষ্ঠা করতে চান। 'FR [গণিত] ব্যাংক জনাব আলীর গার্মেন্টস প্রতিষ্ঠায় সহযোগিতা করতে পারবে। নতুন শিল্প প্রতিষ্ঠায় প্রচুর মূলধনের প্রয়োজন হয়। যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণসহ অন্যান্য উৎপাদনমুখী কাজে এ মূলধন ব্যবহার করা হয়। উদ্দীপকের 'FR [গণিত] ব্যাংক জনাব আলীকে নতুন গার্মেন্টস প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি ঋণ সুবিধা প্রদান করতে পারবে। আবার, তহবিল সংগ্রহ ও বিনিয়োগসংক্রান্ত নানা পরামর্শ দিয়ে তাকে 'FR [গণিত] ব্যাংক সহায়তা করতে পারবে। জনাব আলী বৈদেশিক বাণিজ্যে যুক্ত হলে, প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে ব্যাংকটি সহায়তা করতে পারবে। এভাবেই উদ্দীপকের 'FR [গণিত] ব্যাংক জনাব আলীকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে গার্মেন্টস প্রতিষ্ঠায় সহায়তা করতে পারবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
জনাব আলীকে ব্যাংক কীভাবে সহায়তা করতে পারবে? মতামত দাও।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর