কার্যভিত্তিক শ্রেণিতে 'ক' ব্যাংকের ধরন ব্যাখ্যা করো।
উত্তর: কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী 'ক' ব্যাংকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংক দেশের সব ব্যাংকের মুরব্বি, পরিচালক ও নিয়ন্ত্রক। গোটা ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে গড়ে ওঠে। মুদ্রাবাজারকে সুসংগঠিত আকারে পরিচালিত করার উদ্দেশ্যেই কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। উদ্দীপকে 'ক' ব্যাংকের সম্মতিতে 'খ' ব্যাংক তাদের ব্যাংকিং কার্যক্রম শুরু করে। এক্ষেত্রে 'খ' ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদনকারী হলো 'ক' ব্যাংক। অর্থাৎ, 'ক' ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে, 'খ' ব্যাংক 'ক' ব্যাংকের তালিকাভুক্ত একটি বাণিজ্যিক ব্যাংক। প্রতিটি দেশেই একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে। এ ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক ও মুদ্রার পূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকে। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুমতি দান ও তালিকাভুক্তকরণের মাধ্যমে এ ব্যাংক মুদ্রাবাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। উদ্দীপকে 'ক' ব্যাংকটিও 'খ' ব্যাংককে অনুমতিদানের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের কাজ সম্পাদন করেছে। তাই বলা যায়, কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী 'ক' ব্যাংকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
কার্যভিত্তিক শ্রেণিতে 'ক' ব্যাংকের ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর