'ক' ব্যাংকের পরামর্শকৃত নীতিটি মেনে চলার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'ক' ব্যাংকের পরামর্শকৃত তারল্য নীতি 'খ' ব্যাংকের জন্য অনুসরণ করা যৌক্তিক বলে আমি মনে করি। তারল্য নীতি হলো ব্যাংকিং ব্যবসায়ের অন্যতম একটি মূলনীতি। এ নীতি অনুযায়ী বাণিজ্যিক ব্যাংককে সব সময় নির্দিষ্ট পরিমাণ তারল্য বা নগদ অর্থ সংরক্ষণ করতে হয়। এতে আমানতকারীদের চেকের অর্থ চাহিবামাত্র পরিশোধ করা সম্ভব হয়। উদ্দীপকে 'ক' ব্যাংকের সম্মতিতে 'খ' ব্যাংক তাদের ব্যাংকিং কার্যক্রম শুরু করে। এক্ষেত্রে 'ক' ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং 'খ' ব্যাংক বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি 'খ' ব্যাংক গ্রাহকদের আমানতের প্রায় ৮০% অন্যত্র বিনিয়োগ করে। এতে ব্যাংকটি প্রচুর মুনাফা অর্জন করতে পেরেছে। তবে আমানতকারীদের দাবিকৃত টাকা ফেরত দিতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 'ক' ব্যাংক একটি নীতি মেনে চলার পরামর্শ দিয়েছে। 'ক' ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে তারল্য নীতি মেনে চলার নির্দেশনা দিয়েছে। 'খ' ব্যাংক মূলত আমানতকারীদের চেকের অর্থ পরিশোধে ব্যর্থ হচ্ছে। কারণ ব্যাংকটি পর্যাপ্ত তারল্য সংরক্ষণ না করে অধিক হারে বিনিয়োগ করেছে। ফলে চেকের অর্থ পরিশোধ করার মতো পর্যাপ্ত নগদ অর্থ ব্যাংকটির কাছে নেই। তবে 'খ' ব্যাংকটি 'ক' ব্যাংকের পরামর্শ অনুযায়ী তারল্য নীতি অনুসরণ করলে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হবে না। তাই বলা যায়, 'ক' ব্যাংকের পরামর্শকৃত নীতিটি মেনে চলা 'খ' ব্যাংকের জন্য যৌক্তিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
'ক' ব্যাংকের পরামর্শকৃত নীতিটি মেনে চলার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে …
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর