ট্রেজারি বিল থেকে প্রাপ্ত আয় ঝুঁকিমুক্ত কেন? ব্যাখ্যা করো।
উত্তর: সুদের হার বা আয় নির্দিষ্ট থাকার কারণে ট্রেজারি বিল, বন্ড ইত্যাদি থেকে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলা হয়। দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয় ঝুঁকিমুক্ত আয় হিসেবে গণ্য হয়। সরকার কর্তৃক ইস্যু হয় বলে এসব বিনিয়োগে আয় নিশ্চিত। এসব ঝুঁকিমুক্ত বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে। অর্থাৎ, নির্দিষ্ট হারে আয় দেওয়া হয় বলে প্রত্যাশিত আয় ও প্রকৃত আয় সমান হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
ট্রেজারি বিল থেকে প্রাপ্ত আয় ঝুঁকিমুক্ত কেন? ব্যাখ্যা করো।
উত্তর

