জনাব নাসিম কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারেন এবং কেন? যুক্তিসহ ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে জনাব নাসিম আর্থিক ঝুঁকির সম্মুখীন হতে পারেন। আর্থিক ঝুঁকি বহিঃস্থ উৎস থেকে অর্থায়ন হতে সৃষ্টি হয়। প্রতিষ্ঠান সাধারণত ঋণকৃত মূলধন বিনিয়োগ থেকে প্রাপ্ত নগদ প্রবাহ দিয়ে দায় পরিশোধ করে। কোনো কারণে পর্যাপ্ত নগদ প্রবাহ না পেলে দায় পরিশোধের অক্ষমতা দেখা দিতে পারে। আর দায় পরিশোধের অক্ষমতা থেকে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব নাসিম নাসিম এন্টারপ্রাইজের মালিক। তিনি সামান্য কিছু মূলধন এবং বিশাল অঙ্কের ব্যাংক ঋণ নিয়ে একটি প্রকল্পের কাজ শুরু করেছিলেন। সেক্ষেত্রে ঋণ মূলধন ব্যবসায়ে বিনিয়োগ করায় তিনি আর্থিক ঝুঁকি সম্মুখীন হতে পারেন। ঋণের সুদ ও আসল পরিশোধ বাধ্যতামূলক। সেক্ষেত্রে প্রতিষ্ঠান ঋণের কিস্তি ঠিকমতো পরিশোধ করতে না পারলে ঋণদাতা প্রতিষ্ঠান আইনের আশ্রয় গ্রহণ করে। এতে ঋণগ্রহীতা প্রতিষ্ঠান দেউলিয়া হবারও সম্ভাবনা থাকে। তাই বলা যায়, ঋণ মূলধন ব্যবহার করায় জনাব নাসিম আর্থিক ঝুঁকির সম্মুখীন হতে পারেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
জনাব নাসিম কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারেন এবং কেন? যুক্তিসহ ব্…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
∴ আদর্শ বিচ্যুতি ১৫.৫৬%
সুতরাং নাসিম এন্টারপ্রাইজের আদর্শ বিচ্যুতি ১৫.৫৬%।উত্তর

