কাঠামোভিত্তিক শ্রেণি অনুযায়ী 'রজনী' ব্যাংকের ধরন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কাঠামোভিত্তিক শ্রেণি অনুযায়ী রজনী ব্যাংক একটি শাখা ব্যাংক। শাখা ব্যাংক একটি প্রধান কার্যালয়ের অধীনে দেশে-বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। এ ব্যাংক দেশের অভ্যন্তরে ও পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাংকিং কার্যক্রম ছড়িয়ে দেয় বলে একে বৃহদায়তন ব্যাংকও বলা হয়। উদ্দীপকে রজনী ব্যাংক একাধিক শাখার মাধ্যমে সারাদেশে ব্যাংকিং সেবা দিয়ে আসছে। অর্থাৎ, দেশের যেকোনো স্থান থেকে ব্যাংকটির শাখার মাধ্যমে এর গ্রাহকরা লেনদেন করার সুযোগ পায়। অর্থাৎ, ব্যাংকটি একটি শাখা ব্যাংক। এ ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য হলো একই ব্যাংকের অনেকগুলো শাখা অফিস থাকে। এ ধরনের ব্যাংক প্রধান কার্যালয়ের মাধ্যমে শাখাগুলো পরিচালনা করে ব্যাংকিং করে থাকে। উদ্দীপকের রজনী ব্যাংকের ব্যাংকিং কাঠামোও শাখা ব্যাংকের সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, রজনী ব্যাংক একটি শাখা ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
কাঠামোভিত্তিক শ্রেণি অনুযায়ী 'রজনী' ব্যাংকের ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর