“'রজনী' ব্যাংক মিসেস. সেলিনার মতো গ্রাহকদের নিরাপত্তা ও জীবনমান সহজ করে দেয়”– উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে 'রজনী' ব্যাংক মিসেস সেলিনার মতো গ্রাহকদের নিরাপত্তা ও জীবনমান সহজ করে দেয়'— উক্তিটি যথার্থ। ব্যাংক গ্রাহকদের জমাকৃত অর্থ আমানত হিসেবে জমা রাখে। আমানতকৃত অর্থের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ব্যাংকের। এছাড়া গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য ব্যাংক নতুন নতুন সেবা ও পণ্য সৃষ্টি করে। যেমন: ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। উদ্দীপকে উল্লেখ্য, রজনী ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি মিসেস সেলিনার মূল্যবান কিছু গহনা ও ব্যবসায়িক চুক্তিনামার দলিল নিরাপদে সংরক্ষণ করে। পরবর্তীতে মিসেস, সেলিনা উক্ত ব্যাংক থেকে প্রয়োজনীয় ঋণ সংগ্রহ করেন। গ্রাহকগণ তাদের সঞ্চয়কৃত অর্থ নিরাপদে জমা রাখতে চান। তাই গ্রাহক ব্যাংক হিসাব খুলে তাতে অর্থ ও সম্পদ জমা রাখেন। ব্যাংক এ অর্থ ও সম্পদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়। এতে মিসেস, সেলিনার মতো গ্রাহকগণ নিরাপদ বোধ করেন। এছাড়া ব্যাংকের নতুন নতুন সেবা ও পণ্য গ্রাহকদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করে। এটিএম মেশিনের প্রচলনের ফলে মানুষ খুব সহজে যেকোনো সময় নগদ টাকা তুলতে পারছে। ক্রেডিট কার্ড দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ টাকা ছাড়াই কেনাকাটা করতে পারছে। এছাড়া মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেবাকে সহজ করা হয়েছে। রজনী ব্যাংকও এ ধরনের বহুমুখী সেবা দিয়ে মিসেস সেলিনার মতো গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নত করছে। সুতরাং বলা যায়, 'রজনী ব্যাংক মিসেস. সেলিনার মতো গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করে ও জীবনমান সহজ করে দেয়'— বক্তব্যটি সঠিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
“'রজনী' ব্যাংক মিসেস. সেলিনার মতো গ্রাহকদের নিরাপত্তা ও জীবনমান সহজ…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর