কার্যভিত্তিক অনুযায়ী 'শাপলা' ব্যাংকের ধরন ব্যাখ্যা করো।
উত্তর: কার্যাবলির ভিত্তিতে 'শাপলা' ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসাবে সংগ্রহ করে। আমানত থেকে ঋণদান এ ব্যাংকের প্রধান কাজ। এছাড়া দেশের অর্থনীতিতে ঋণ সরবরাহের কারণে পরোক্ষভাবে কর্মসংস্থানের যোগান দেয় বাণিজ্যিক ব্যাংক। উদ্দীপকে 'শাপলা' ব্যাংক গ্রাহকদের আমানত গ্রহণ করে থাকে। পাশাপাশি ব্যাংকটি কর্মসংস্থান সৃষ্টি করে। এছাড়া জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাংকটি নানাবিধ কার্যক্রম সম্পাদন করে। 'শাপলা' ব্যাংক মূলত সংগৃহীত আমানত ঋণ হিসেবে প্রদান করে অর্থনীতিতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটায়। এর ফলে নতুন নতুন কর্মক্ষেত্রের সুযোগ তৈরি হয়। অর্থাৎ, ব্যাংকটি কর্মসংস্থান সৃষ্টি করছে। আর আমানত গ্রহণ, ঋণদান, কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি বাণিজ্যিক ব্যাংকের কাজ। তাই 'শাপলা' ব্যাংকের কাজের ধরন বিবেচনায় বলা যায়, ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
কার্যভিত্তিক অনুযায়ী 'শাপলা' ব্যাংকের ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর