'অন্তরা ফ্যাশন' বিনিয়োগের ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছে? বর্ণনা করো।
উত্তর: 'অন্তরা ফ্যাশন' বিনিয়োগের ক্ষেত্রে তারল্য ঝুঁকির সম্মুখীন হয়েছে। বিনিয়োগকৃত সিকিউরিটিসমূহ দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে না পারাই হলো তারল্য ঝুঁকি। এক্ষেত্রে বিনিয়োগকারী সহজে ও যুক্তিসঙ্গত মূল্যে শেয়ার বা বন্ড বিক্রয় করতে পারে না। এ ঝুঁকি বাজারের আকার ও কাঠামো অনুযায়ী ভিন্ন হয়। একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ে তারল্য ঝুঁকির পরিমাণ অপেক্ষাকৃত বেশি হয়। উদ্দীপকে 'অন্তরা ফ্যাশন' একটি স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটির নগদ অর্থের প্রয়োজন। কিন্তু প্রতিষ্ঠানটি মূলধন বাজারে বিনিয়োগকৃত ২৫ লক্ষ টাকা যুক্তিসঙ্গত মূল্যে নগদে রূপান্তর করতে পারছে না। অর্থাৎ, প্রতিষ্ঠানটি মূলধন বাজারের বন্ড বা শেয়ারকে যুক্তিসঙ্গত মূল্যে নগদ অর্থে বা তারল্যে রূপান্তর করতে পারছে না। প্রতিষ্ঠানটি বিক্রয়ের ক্ষেত্রে বিনিয়োগকৃত সিকিউরিটিজের প্রকৃত মূল্য পাবে না। অপেক্ষাকৃত কম মূল্যে নগদ অর্থে বা তারল্যে রূপান্তর করতে হবে। তাই বলা যায়, 'অন্তরা ফ্যাশন' ব্যবসায়ে বিনিয়োগের ক্ষেত্রে তারল্য ঝুঁকিতে পড়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
'অন্তরা ফ্যাশন' বিনিয়োগের ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছে?…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
গড় আয়
ব্যবধানের বর্গের গড়
∴ আদর্শ বিচ্যুতি = ।
সুতরাং 'দোয়েল' প্রকল্পের ঝুঁকির পরিমাণ ৫.৮৯%। অন্যদিকে, 'কোয়েল' প্রকল্পের ঝুঁকির পরিমাণ ৬.০৫% [উদ্দীপকে দেওয়া আছে]। যে প্রকল্পের ঝুঁকি যত বেশি, সে প্রকল্প কম গ্রহণযোগ্য। তাই বলা যায়, 'অন্তরা ফ্যাশন'-এর 'দোয়েল' প্রকল্প চলমান রাখা উচিত।
