সুদ হারের ঝুঁকি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগকৃত সম্পদের মূল্য কমার আশঙ্কাকেই সুদ হারের ঝুঁকি বলে। সুদের হারের ঝুঁকির ক্ষেত্রে সাধারণত সুদের হার বাড়লে বন্ড বা ডিবেঞ্চারের মূল্য কমে যায়। ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। আবার সুদের হার কমলে এসব বিনিয়োগের বাজারমূল্য বাড়ে। এতে বিনিয়োগকারী লাভবান হন। সুদের হারের এ পরিবর্তনের কারণে বিনিয়োগের বাজারমূল্য ওঠা-নামা করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
সুদ হারের ঝুঁকি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর

