সুরভী ব্যাংক প্রতিষ্ঠায় কোন প্রতিষ্ঠানের অনুমোদনের দরকার হয়েছিল? ব্যাখ্যা করো।
উত্তর: সুরভী ব্যাংক প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের দরকার হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংককে দেশের মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়। নতুন মুদ্রা ইস্যু ও বাণিজ্যিক ব্যাংকের তালিকাভুক্তির একক দায়িত্ব এই কেন্দ্রীয় ব্যাংকের। বিভিন্ন নিয়ম-কানুনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করাও এ ব্যাংকের কাজ। উদ্দীপকে সুরভী ব্যাংক ২০২০ সালে গঠিত হয়। এ বছর মান্নান সাহেব উক্ত ব্যাংকে ৫ লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করেন। এক্ষেত্রে তিনি জমি বন্ধক রাখতে আগ্রহী। এরূপ বন্ধকী ঋণ দেওয়া বাণিজ্যিক ব্যাংকের কাজ। আর বাণিজ্যিক ব্যাংক গঠন করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের দরকার হয়। তাই বলা যায়, উদ্দীপকের সুরভী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে সাধারণ ব্যাংকিং কার্যাবলি পরিচালনা করছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
সুরভী ব্যাংক প্রতিষ্ঠায় কোন প্রতিষ্ঠানের অনুমোদনের দরকার হয়েছিল? ব্…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর