জনাব শামীম কীভাবে তার ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করতে পারতেন বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনাব শামীম পণ্য বৈচিত্র্যায়নের মাধ্যমে তার ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করতে পারতেন বলে আমি মনে করি। পণ্য বৈচিত্র্যায়ন নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের পণ্য বৈচিত্র্যপূর্ণ হতে হয়। একটি পণ্য নিয়ে ব্যবসায় করলে ব্যবসায়ের মুনাফা না হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে, বৈচিত্র্যপূর্ণ পণ্যের ক্ষেত্রে একটির মুনাফা দিয়ে অন্য পণ্যের ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। ফলে ঝুঁকি কমে যায়। উদ্দীপকে জনাব শামীম একজন ঠান্ডা পানীয় প্রস্তুতকারক। এ বছর গরম বেশি হবে ভেবে তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রচুর পানীয় প্রস্তুত করেন। কিন্তু আশানুরূপ গরম না থাকায় অধিকাংশ পানীয় অবিক্রীত থেকে যায়। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। জনাব শামীম ঠান্ডা পানীয় প্রস্তুতের পাশাপাশি অন্য কিছু পণ্য তৈরি করলে উক্ত পরিস্থিতি সমন্বয় করতে পারতেন। গরমের তীব্রতার সাথে সম্পর্কিত না এরূপ পণ্য উৎপাদন করলে সে পণ্যের চাহিদা কমতো না। এতে জনাব শামীম কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারতেন। এটি কেবল পণ্য বৈচিত্র্যায়নের মাধ্যমেই সম্ভব ছিল। সুতরাং বলা যায়, জনাব শামীম পণ্য বৈচিত্র্যায়নের মাধ্যমে তার ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করতে পারতেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
জনাব শামীম কীভাবে তার ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করতে পারতেন বলে তুমি মন…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

