উদ্দীপকে জনাব মাহমুদ 'হাসি' প্রকল্পে কোন ধরনের ঝুঁকি মোকাবেলা করছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব মাহমুদ 'হাসি' প্রকল্পে ব্যবসায়িক ঝুঁকি মোকাবিলা করছেন। কোম্পানির আয় থেকে পরিচালন ব্যয় মিটাতে না পারার আশঙ্কাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। কোম্পানির আয় বলতে বিক্রয় থেকে অর্জিত মুনাফাকে বোঝানো হয়। প্রতিষ্ঠানে বিক্রয় আয়ে স্থিতিশীলতা না থাকলে পরিচালন ব্যয় মেটাতে অনিশ্চয়তা দেখা দেয়। এ অবস্থা থেকে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়। উদ্দীপকে উল্লেখ্য জনাব মাহমুদ 'হাসি' প্রকল্প থেকে প্রথমদিকে বেশ ভালো মুনাফা অর্জন করছিল। তবে সম্প্রতি তার পণ্যের বিক্রি কমে যাওয়ায় কাঁচামাল ক্রয়ে বেশ সমস্যা হচ্ছে। অর্থাৎ জনাব মাহমুদ পরিচালন ব্যয় মিটাতে পারছেন না। আর পরিচালন ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়। তাই বলা যায়, জনাব মাহমুদ 'হাসি' প্রকল্পে ব্যবসায়িক ঝুঁকির সম্মুখীন হয়েছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
উদ্দীপকে জনাব মাহমুদ 'হাসি' প্রকল্পে কোন ধরনের ঝুঁকি মোকাবেলা করছেন…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
আদর্শ বিচ্যুতি =
জনাব মাহমুদের 'খুশি' প্রকল্পের আদর্শ বিচ্যুতি (ঝুঁকি) পাওয়া গেছে ১৬.০৯%। উদ্দীপকে 'হাসি' প্রকল্পের আদর্শ বিচ্যুতি দেওয়া আছে ১৫.৮০%। অর্থাৎ, 'খুশি' প্রকল্পের ঝুঁকি জনাব মাহমুদের 'হাসি' প্রকল্প থেকে বেশি। আদর্শ বিচ্যুতির বড় মান বেশি ঝুঁকি ও ছোট মান কম ঝুঁকি নির্দেশ করে। তাই ঝুঁকি বিবেচনায় বলা যায়, জনাব মাহমুদের 'খুশি' প্রকল্প বাস্তবায়ন করা যৌক্তিক হবে না।
