উদ্দীপকে ব্যাংকের কোন উদ্দেশ্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে 'ফাইন ব্যাংক'-এর মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জনকল্যাণের উদ্দেশ্যটি সাধিত হয়েছে। ব্যাংকের অর্জিত মুনাফার একটি অংশ সামাজিক উন্নয়নে ব্যয় করা ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি উদ্দেশ্য। জনকল্যাণের উদ্দেশ্যে ব্যাংকসমূহ বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ব পালন করে। উদ্দীপকে 'ফাইন ব্যাংক' প্রতিবছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে। এ শিক্ষাবৃত্তি নিয়ে অসংখ্য দরিদ্র শিক্ষার্থী উচ্চ শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষা জীবনকে আলোকিত করছে। অর্থাৎ, বৃত্তি প্রদানের ফলে অসচ্ছল শিক্ষার্থীরা তাদের লেখাপড়া চালিয়ে যেতে সক্ষম হচ্ছে। এভাবেই ফাইন ব্যাংক তাদের অর্জিত মুনাফার একটি অংশ সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করছে। এর মাধ্যমে জনকল্যাণের উদ্দেশ্যটি বাস্তবায়ন হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানের সুনামের পাশাপাশি মালিকপক্ষের সুনামও বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায়, 'ফাইন ব্যাংক' শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে জনকল্যাণে অবদান রাখছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
উদ্দীপকে ব্যাংকের কোন উদ্দেশ্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর