'আলোকিত ব্যাংক'টি ব্যাংকের কী কী উদ্দেশ্য বাস্তবায়ন করছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'আলোকিত ব্যাংক'টি ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে এবং সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করছে। ব্যাংকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য বিভিন্ন হয়ে থাকে। এই গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো— ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য, সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য এবং ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। উদ্দীপকের 'আলোকিত ব্যাংক' বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত। ব্যাংকটি মুনাফা অর্জনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছে। এছাড়া ব্যাংকটি শিল্প স্থাপন, বৈদেশিক বাণিজ্য, পরিবহন ও কর্মসংস্থানের ব্যবস্থায় সহায়তা দিচ্ছে। আলোকিত ব্যাংকের মুনাফা অর্জনের বিষয়টি ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। এছাড়া, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অবদানের বিষয়টিও এই উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। অন্যদিকে, শিল্প স্থাপন, দেশের বিনিয়োগ ও শিল্পায়নের বিষয়টি সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। আলোকিত ব্যাংক কর্তৃক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিও এ উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, আলোকিত ব্যাংক নানাবিধ উদ্দেশ্যকে সামনে রেখে তাদের ব্যাংক ব্যবসায় পরিচালনা করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
'আলোকিত ব্যাংক'টি ব্যাংকের কী কী উদ্দেশ্য বাস্তবায়ন করছে? ব্যাখ্যা …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর