'চব্বিশ ঘণ্টাই ব্যাংকিং সেবা' প্রতিপাদ্যটি বাস্তবায়নে 'কিংস' ব্যাংক সফল হয়েছে? মূল্যায়ন করো।
উত্তর: 'চব্বিশ ঘণ্টাই ব্যাংকিং সেবা' প্রতিপাদ্যটি বাস্তবায়নে 'কিংস' ব্যাংক সফল হয়েছে- উক্তিটি যৌক্তিক। ব্যাংকের গ্রাহকদের বহুবিধ সেবা প্রদান করা ব্যাংকের একটি অন্যতম দায়িত্ব। গ্রাহকদের পর্যাপ্ত বহুমুখী সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে ব্যাংকের উন্নতি সম্ভব। এটিই হলো সেবার নীতি। উদ্দীপকের 'কিংস ব্যাংক চব্বিশ ঘণ্টাই ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে। তাছাড়া ব্যাংকটিতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। এই আধুনিকতার ফলে গ্রাহকদের ব্যাংকে হিসাব খুলে জীবনযাপন সহজ করেছে। এতে ব্যাংকটির সুনাম ও খ্যাতি বেড়েছে। ব্যাংকিং একটি ঝুঁকিবহুল ব্যবসায়। ঝুঁকি এড়ানোর জন্য ব্যাংককে কিছু মূলনীতি মেনে চলতে হয়। সেবার নীতি এসব মূলনীতির অন্তর্ভুক্ত। চব্বিশ ঘণ্টা ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকটি গ্রাহকের আস্থা ও বিশ্বস্ততা অর্জন করেছে। এই বিশ্বস্ততার কারণে গ্রাহকরা সার্ভিস গ্রহণে উৎসাহী হয়। ফলে গ্রাহক সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকেরও প্রসার ঘটে। তাই বলা যায়, 'চব্বিশ ঘণ্টাই ব্যাংকিং সেবা' প্রতিপাদ্যটির বাস্তবায়নে 'কিংস' ব্যাংক সফলতা অর্জন করতে পেরেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
'চব্বিশ ঘণ্টাই ব্যাংকিং সেবা' প্রতিপাদ্যটি বাস্তবায়নে 'কিংস' ব্যাংক…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর