'ব্যবসায়িক ঝুঁকি' কী? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের প্রত্যাশিত ব্যবসায়ের পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতাকে এবং প্রাপ্ত ফলাফলের মধ্যে বিচ্যুতি থাকার সম্ভাবনাকে ব্যবসায় ঝুঁকি বলে। ব্যবসায় পরিচালনা করতে গেলে কিছু চলতি-ব্যয় নির্বাহ করতে হয় যেমন: শ্রমিকের বেতন, অফিস ভাড়া, কাঁচামাল ক্রয় ইত্যাদি। পণ্যের চাহিদা বাজারে কমে গেলে এবং প্রতিষ্ঠানের বিক্রি কমে যাওয়ার ফলে প্রতিষ্ঠানটি এসব ব্যয় পরিশোধ করতে ব্যর্থ হয়। তখন ব্যবসায়িক ঝুঁকির উদ্ভব হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
'ব্যবসায়িক ঝুঁকি' কী? ব্যাখ্যা করো।
উত্তর

