রুহি স্টোরের ১ম বছরের বিনিয়োগ প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর: রুহি স্টোর ১ম বছরে আর্থিক ঝুঁকির সম্মুখীন হয়েছে। ব্যবসায় প্রতিষ্ঠানে ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করলে সৃষ্ট ঝুঁকিকে আর্থিক ঝুঁকি বলে। কারণ ঋণের জন্য নির্দিষ্ট সময় শেষে বাধ্যতামূলকভাবে সুদ ও কিস্তি পরিশোধ করতে হয়। কিন্তু ব্যবসায় লাভজনক না হলে এরূপ দায় পরিশোধে ব্যর্থ হয়। আর্থিক ঝুঁকির ফলে ব্যবসায় বিলোপসাধনও হতে পারে। রুহি স্টোর ব্যাংক থেকে ১০% মুনাফায় ৩ কোটি টাকা ঋণ গ্রহণ করে। তবে প্রতিষ্ঠানটি ১ম বছরে ব্যাংকের কিস্তি প্রদান করতে ব্যর্থ হয়। কারণ করোনার জন্য ব্যবসায়টি লাভজনক হয়নি। ব্যবসায় প্রতিষ্ঠান নগদ প্রবাহের প্রত্যাশায় ঋণ মূলধন বিনিয়োগ করে। প্রাপ্ত নগদ প্রবাহ দিয়ে ঋণকৃত মূলধনের দায় পরিশোধ করে। কিন্তু রুহি স্টোর করোনার প্রভাবে বিনিয়োগকৃত ঋণ মূলধন থেকে পর্যাপ্ত নগদ প্রবাহ অর্জনে ব্যর্থ হয়। ফলে কিস্তি পরিশোধেও ব্যর্থ হয়। তাই বলা যায়, রুহি স্টোরের বিনিয়োগকৃত ঋণ মূলধন আর্থিক ঝুঁকি সৃষ্টি করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
রুহি স্টোরের ১ম বছরের বিনিয়োগ প্রভাব ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

