ব্যবসায়ীদের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উপযোগী? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেনের জন্য চলতি হিসাব খোলা উপযুক্ত। যে হিসাবের মাধ্যমে প্রতিদিন যতবার খুশি টাকা জমা রাখা যায় এবং চেক বা কার্ড ব্যবহার করে যতবার খুশি টাকা উত্তোলন করা যায তাকে চলতি হিসাব বলে। এ হিসাব ব্যবসায়ীদের জন্য আধিক উপযোগী। কেননা ব্যবসায়ীরা প্রতিদিন অসংখ্যার লেনদেন করেন। যার সুবিধা শুধু চলতি হিসাবের মাধ্যমেই পাওয়া যায়। তাছাড়া এ হিসাবের মাধ্যমে জমাতিরিক্ত টাকাও উত্তোলন করা যায়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
ব্যবসায়ীদের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উপযোগী? ব্যাখ্যা কর।
উত্তর