জনাব সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে ঝুঁকি এড়াতে সক্ষম হবেন কি? ব্যবসায়ে অর্থায়ন নীতির আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে জনাব সোনালী ব্যবসায়ে অর্থায়নের নীতি অনুযায়ী ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায়ে সৃষ্ট ঝুঁকি এড়াতে সক্ষম হবেন বলে আমি মনে করি। ব্যবসায় অর্থায়নের তারল্য বনাম মুনাফার নীতিতে নগদ অর্থ ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা হয়। অন্যদিকে, উপযুক্ততার নীতি অনুযায়ী ব্যবসায়ের প্রয়োজনীয় চলতি মূলধন, স্বল্পমেয়াদি উৎস এবং স্থায়ী মূলধন দীর্ঘমেয়াদি উৎস থেকে সংগ্রহ করা হয়। আর একই ব্যবসায়ে বিভিন্ন পণ্যের সমাহার ঘটিয়ে ঝুঁকি কমানোর ব্যবস্থাই হলো ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি। উদ্দীপকে জনাব সোনালীর একটি শীত বস্ত্রের দোকান আছে। শীতকালে অধিক শীত অনুমান করে তিনি এ দোকান দেন। উক্ত দোকানে শীত বস্ত্রের পাশাপাশি তিনি অন্য বিভিন্ন পণ্যও বিক্রি করেন। ফলস্বরূপ, মুনাফাও ভালোই হচ্ছিল। তবে জনাব সোনালী হঠাৎ বেশি পরিমাণে ব্যবসায়ের কাঁচামাল কেনেন। ফলে অর্থের অভাব দেখা দিলে তিনি ব্যবসায়িক ঝুঁকির সম্মুখীন হন। পরবর্তীতে এক ব্যক্তির পরামর্শে তিনি ব্যাংক থেকে ঋণ নেন। জনাব সোনালী মূলত চলতি ব্যয় নির্বাহ করার জন্য ঋণ নেন। ব্যবসায়ে অর্থায়নের উপযুক্ততার নীতি অনুযায়ী এটি স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ। স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ দিয়ে চলতি ব্যয় মিটানো সম্ভব। অন্যদিকে, তারল্য বনাম মুনাফা নীতি অনুযায়ী ব্যবসায়ে নগদ অর্থ কম রেখে তা বিনিয়োগ করলে ব্যবসায়ের প্রতিদিনের খরচ পরিশোধে ঘাটতি দেখা দেয়। উদ্দীপকে জনাব সোনালীর ব্যবসায়ের ক্ষেত্রে তা পরিলক্ষিত হয়েছে। উক্ত পরিস্থিতিতে জনাব সোনালীর ক্ষেত্রে ব্যাংক ঋণ নগদ অর্থের সরবরাহ করবে। আবার, একাধিক পণ্য নিয়ে ববসায় সাজানোয় এটি তার ব্যবসায়ের সার্বিক ঝুঁকিকে কমাবে। এক্ষেত্রে ব্যাংক ঋণের মাধ্যমে ব্যবসায়ে তারল্যের ব্যবস্থা হলে তিনি মুনাফা ধরে রাখতে পারবেন। সুতরাং, অর্থায়ন নীতির আলোকে জনাব সোনালীর জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে ঝুঁকি এড়ানো সম্ভব।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
জনাব সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে ঝুঁকি এড়াতে সক্ষম হবেন কি? ব্যবসায়ে…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

