মি. আলীর ব্যাপারে গৃহীত সিদ্ধান্ত নীতিটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মি. আলীর ঋণ মঞ্জুরের ক্ষেত্রে সূর্য ব্যাংক নিরাপত্তার নীতিটি অনুসরণ করবে। এ নীতি অনুযায়ী ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা, সততা ও জামানতের বিষয় বিবেচনা করে ঋণ দেওয়া হয়। নির্দিষ্ট সময়ে ঋণের অর্থ ফেরত পাওয়ার উদ্দেশ্যে এ বিষয়গুলো বিবেচনা করা হয়। উদ্দীপকে মি. আলী সূর্য ব্যাংক-এ [গণিত] লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করেন। ঋণ পরিশোধ করার মতো তার আর্থিক সচ্ছলতাও রয়েছে। ঋণের বিপরীতে তিনি জমি বন্ধক রাখতে আগ্রহী। তবে তার সরবরাহকৃত তথ্য ও দলিলপত্রাদির মধ্যে যথেষ্ট গড়মিল রয়েছে। এ পর্যায়ে মি. আলীর ঋণ বিশ্লেষণের ক্ষেত্রে সূর্য ব্যাংক ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি হিসেবে নিরাপত্তার নীতির আলোকে সিদ্ধান্ত নিবে। এ নীতি অনুযায়ী কোনো কারণে ঋণগ্রহীতা ঋণের টাকা ফেরত না দিলে ব্যাংক উক্ত সম্পত্তি বিক্রি করে ঋণের টাকা আদায় করতে পারে। তবে মি. আলীর জামানতযোগ্য জমির দলিলে ত্রুটি থাকায়, তা বিক্রির ক্ষেত্রে সূর্য ব্যাংক ভবিষ্যতে সমস্যায় পড়তে পারে। তাই বলা যায়, সূর্য ব্যাংকের উচিত নিরাপত্তার নীতির আলোকে মি. আলীর ঋণকে বিশ্লেষণ করা।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
মি. আলীর ব্যাপারে গৃহীত সিদ্ধান্ত নীতিটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর