সূর্য ব্যাংকটির কার্যভিত্তিক ধরন বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সূর্য ব্যাংকটি কাজের ধরন অনুযায়ী একটি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক সাধারণত জনগণের প্রয়োজনের অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে। পরবর্তীতে এ অর্থ সুদের বিনিময়ে গ্রাহকদের ঋণ হিসেবে প্রদান করে। এ ব্যাংক একটি মুনাফাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান। এ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে গঠিত ও পরিচালিত হয়। উদ্দীপকে সূর্য ব্যাংক [গণিত] সালে গঠিত হয়। ব্যাংকটি বৈধ অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত। মি. আলী উক্ত ব্যাংকের একজন ঋণ আবেদনকারী। সূর্য ব্যাংক মূলত কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত একটি বাণিজ্যিক ব্যাংক। কারণ, ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের বৈধ অনুমোদন নিয়ে গঠিত হয়েছে। এছাড়া সূর্য ব্যাংক থেকে মি. আলীর মতো গ্রাহকরা ঋণের প্রত্যাশা করে। সাধারণত গ্রাহকরা বাণিজ্যিক ব্যাংকে ঋণের জন্য আবেদন করে। সূর্য ব্যাংক আমানতকারীদের অর্থ ঋণ হিসেবে বিনিয়োগ করে। এটি মূলত বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য। তাই বলা যায়, 'সূর্য ব্যাংক কাজের ধরন অনুযায়ী একটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
সূর্য ব্যাংকটির কার্যভিত্তিক ধরন বিশ্লেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর