উদ্দীপকের ব্যাংকের পদক্ষেপটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ব্যাংকটির পদক্ষেপের মাধ্যমে জনাব বাদলের জীবনযাত্রা সহজ ও উন্নত হয়েছে। ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংক গ্রাহকের নির্দেশ মোতাবেক অর্থ দেশ ও বিদেশে স্থানান্তর করে থাকে। গ্রাহকের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাংক নতুন নতুন সেবা ও পণ্য সৃষ্টি করে। উদ্দীপকে জনাব বাদল একজন ধনী ব্যক্তি। ব্যাংকে তার একটি হিসাব আছে। সেখানে তিনি টাকা, গহনা, দলিলপত্র ইত্যাদি জমা রাখেন। তবে বাদলের সময় অসময়ে টাকার প্রয়োজন হয়। বিষয়টি তিনি ব্যাংক ম্যানেজারকে জানান। ব্যাংক ম্যানেজার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পরামর্শও প্রদান করেন। জনাব বাদলের ব্যাংক ম্যানেজার মূলত তাকে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ইলেক্ট্রনিক ব্যাংকিং গ্রহণের পরামর্শ দিয়েছেন। কারণ, বর্তমানে ইলেকট্রনিক ব্যাংকিং-এর সাহায্যে ব্যাংক গ্রাহকদের অর্থ স্থানান্তরের এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্যটি নিরাপদে সম্পন্ন করে। এছাড়া ইলেকট্রনিক কার্ড (ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড) দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রাহক নগদ টাকা ছাড়াই পণ্য ক্রয় করতে পারে। এটিএম মেশিন থেকে এর মাধ্যমে নগদ টাকাও তোলা যায়। বর্তমানে দেশের সব বড় শহরে বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা ব্যবস্থা চালু আছে। তাছাড়া মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে ব্যাংকিং সেবা সহজ করা হয়েছে। সুতরাং, ব্যাংক ম্যানেজার জনাব বাদলকে উক্ত বিষয়গুলো অবহিত করেন এবং তাকে নতুন নতুন এসব সেবা গ্রহণের ব্যবস্থা করে দেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংকের পদক্ষেপটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর