নগদ অর্থের ভারসাম্যের মাধ্যমে ব্যাংক কোন নীতি অনুসরণ করেছে? বর্ণনা করো।
উত্তর: নগদ অর্থের ভারসাম্যের মাধ্যমে উদ্দীপকে মেঘনা ব্যাংক তারল্য নীতি অনুসরণ করেছে। চাওয়ামাত্র গ্রাহকের জমাকৃত অর্থ ফেরত দেওয়ার ক্ষমতাই হলো তারল্য। গ্রাহক দাবি করা মাত্র তার অর্থ ফেরত-দিতে ব্যাংক বাধ্য থাকে। এজন্য ব্যাংককে যথেষ্ট তারল্য সংরক্ষণ করতে হয়। এ নীতিকে তারল্য নীতি বলা হয়। উদ্দীপকে মেঘনা ব্যাংক কিছু নিয়মনীতি মেনে চলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। ব্যাংকটি এমনভাবে অর্থ পরিচালনা করে, যাতে নগদ অর্থ কমে না যায় আবার বেশি অর্থ উদ্বৃত্ত না থাকে। অর্থাৎ ব্যাংকটি পর্যাপ্ত নগদ অর্থ তহবিলে জমা রাখে। ফলে ব্যাংক গ্রাহকদের চাহি বামাত্র অর্থ পরিশোধ করতে পারে। তাই বলা যায়, মেঘনা ব্যাংক তারল্য নীতি অনুসরণ করে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
নগদ অর্থের ভারসাম্যের মাধ্যমে ব্যাংক কোন নীতি অনুসরণ করেছে? বর্ণনা …
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর