'পল্লবী ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের পল্লবী ব্যাংকটি হলো কৃষি ব্যাংক। কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংককে কৃষি ব্যাংক বলা হয়। এটি একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। এ ব্যাংক কৃষকদের সহজ শর্তে ঋণ দেয়। নির্দিষ্ট কিছু স্কিমে ঋণ প্রদানে এ ব্যাংক কোনো জামানত রাখে না। ফলে দেশের কৃষি উন্নয়ন অনেকাংশে কৃষি ব্যাংকের দক্ষতার ওপর নির্ভর করে। উদ্দীপকের 'পল্লবী ব্যাংক' কৃষকদের বিভিন্ন মেয়াদে ঋণ দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন সুযোগ-সুবিধাও প্রদান করে। উক্ত সুযোগ-সুবিধা হিসেবে কৃষকদের জামানতবিহীন ঋণ দিয়ে থাকে। এ ঋণের স্কিমগুলোতে সুদ প্রায় নেই বললেই চলে। কৃষি ব্যাংক কৃষকদের স্বল্পসুদে ঋণ প্রদানের পাশাপাশি বিভিন্ন সময়ে কৃষকদের কৃষি যন্ত্রপাতি, উন্নত বীজ, কীটনাশক দিয়ে থাকে। মূলত কৃষি কাজের উন্নয়নে কাজ করে কৃষি ব্যাংক। বৈশিষ্ট্যগত বিচারে উদ্দীপকে পল্লবী ব্যাংক একটি কৃষি ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
'পল্লবী ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর